ময়মনসিংহে বন্ধুদের সঙ্গে বাক্বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র খুন হয়েছেন। নিহত মুহতাসিম বিল্লাহ (২০) শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের ছাত্র ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ শহরের কলেজ রোড এলাকায় মুহতাসিম বন্ধুদের সঙ্গে বাক্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে এক বন্ধু তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটায় তার মৃত্যু হয়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
