ফরিদপুরের সদরপুর উপজেলা সদরের কলেজ মোড় এলাকার ৭টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মূহুতের মধ্যে ৭টি দোকানঘরসহ প্রায় ১০ কোটি টাকার মালামাল ভস্মিভূত হয়ে গেছে। শনিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও ফরিদপুর থেকে দমকল বাহিনী এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অল্পের জন্য বেঁচে গেছে পূবালী ব্যাংক, কাজী হাসেম কমপ্লেক্স ও সদরপুর সরকারি কলেজসহ মূল্যবান স্থাপনা।
স্থানীয়রা জানায়, কলেজ পুকুর পাড়ের সেলিমের ভাঙ্গাড়ী দোকান থেকে রাত অনুমান সাড়ে ৩ টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
