পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১০:০৫
ঘন কুয়াশার কারণে দশ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে রবিবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল বন্ধ ছিল।
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, সন্ধ্যা থেকে নদীতে কুয়াশা পড়তে থাকে। রাত সাড়ে ১১টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়।