গাংনীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩০
মেহেরপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম (৩৫) গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের বাসিন্দা।
 
সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ টিএম মুসা এ দণ্ডাদেশ প্রদান করেন।
 
মামলার বিবরণে জানা গেছে, গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামে ২০০৬ সালের ২১ জুন সকালে রফিকুল ইসলামের স্ত্রী সাগরিকা তাকে ধূমপান করতে নিষেধ করে। এ সময় রফিকুল ক্ষিপ্ত হয়ে ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় কোপ দিলে শরীর থেকে মস্তক বিচ্ছন্ন হয়ে যায়। ওই দিন সাগরিকার ভাই জাহাংগীর আলম বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় ২০ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত।