বিশিষ্ট অর্থনীতিবিদ ও পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হলেই দরিদ্র, হত দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন হবে। আমরা চাই সব মানুষই যেন উন্নয়নের ছোঁয়া পায়।’
সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে ‘দারিদ্র দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবার সমূহ ও সক্ষমতা বৃদ্ধি’ (সমৃদ্ধি) বিষয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘যুগোপযোগী কাজ বেছে নিতে হবে। গতানুগতিকতা থেকে বেরিয়ে সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে।’
ইএসডিও নির্বাহী পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। এতে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পিকেএসএফের উপ-ব্যবস্থপক ড. জসীম উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক মুহম্মদ সাদেক কুরাইশী, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান জাফর উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
