ননী-তাহেরের ফাঁসির রায়ে মুক্তিযোদ্ধাদের আনন্দ মিছিল

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৪৩
 
মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত নেত্রকোনার আতাউর রহমান ননী এবং মো. ওবায়দুল হক তাহেরের ফাঁসির আদেশ ঘোষনার পার মঙ্গলবার নেত্রকোনা শহরের মোক্তারপাড়াস্থ  মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে মুক্তিযোদ্ধারা আনন্দ মিছিল বের করে।
 
মিছিলটি সারা শহর প্রদক্ষিন করে। পরে অফিস প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এবং এই মামলার অন্যতম সাক্ষি নুরুল আমিন তার বক্তব্যে এই দুই রাজাকারের ফাঁসির রায়কে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের বিজয় বলে উল্লেখ করেন।
 
এদিকে এ রায় ঘোষানার  কারণে জেলা শহরে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। শহরের বেশ কয়েকস্থানে এবং শহরের মোক্তারপাড়াস্থ জামে মসজিদ সড়কে পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের বিরুদ্ধে অন্যতম অভিযোগ হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযুদ্ধের সংগঠক এবং স্কুল শিক্ষক বদিউজ্জামান মুক্তা এবং ক্রীড়াবিদ দবির আহমেদসহ বেশ কিছু লোককে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়।
 
নেত্রকোনার পুলিশ সুপার জানান, সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।