পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারের বেসরকারি হাসপাতাল ‘হেল্থ কেয়ার ক্লিনিক’ থেকে ৩ লাখ টাকার নিষিদ্ধ ওষুধ ও মদের খালি বোদল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার র্যাব পাবনা-১২ এর কোম্পানি কমান্ডার শেখ মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে এ সব ওষুধ ও মদ উদ্ধার করা হয় ।একই সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুল আলম ভ্রাম্যমাণ বসিয়ে হাসপাতালের পরিচালক আব্দুল জাব্বারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
IMG0
ক্লিনিকের পরিচালক আব্দুল জাব্বার নিজেকে সরকারি ওষুধ সরবরাহের একজন ঠিকাদার দাবি করে বলেন, অনেক ওষুধের মেয়াদ দ্রত শেষ হয়ে যাচ্ছে দেখে এখানকার রোগীদের ব্যবহারের জন্য তিনি ক্লিনিকে রেখেছিলেন।
ইউএনও মো. শামছুল আলম বলেন, মদের বোতলগুলো খালি থাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোন শাস্তি দেওয়া যায়নি। তবে মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের কারণে ক্লিনিক কর্তৃপক্ষকে শাস্তি প্রদান করা হয়েছে।
