দা দিয়ে খেলতে গিয়ে আঙুল হারাল শিশু

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:১৫
 
ধারালো দা নিয়ে খেলতে গিয়ে আঙুল হারালো আট বছর বয়সী এক শিশু। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১০টার দিকে ময়মনসিংহের মুক্তাগাছার শহরতলী পাড়াটঙ্গী গ্রামে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজমিস্ত্রী আব্দুলের ছেলে নাইম (৮) ধারালো দা দিয়ে খেলছিল। একপর্যায়ে দা-টি তার ডান হাতের তর্জনী ভেদ করে। এতে তার আঙুল দুইভাগ হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্মরত চিকিত্সকরা তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় তাকে।
 
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সক ডাক্তার মাধব জানান, বিচ্ছিন্ন আঙুল প্রতিস্থাপন সম্ভব নয়। তাই ক্ষতস্থানে ব্যন্ডেজ করে শিশুটিকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।