সাপাইশ্রী খেয়াঘাটে স্টিল ব্রিজ স্থাপনের আবেদন

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২১:০৬

গাজীপুর জেলার কাপাসিয়ার পুরাতন সাপাইশ্রী খেয়াঘাটে স্টিল ব্রিজ প্রয়োজন। শীতলক্ষ্যা নদী দিন দিন ছোট হয়ে যাচ্ছে। প্রতি বছর বর্ষার পর দুই পাড়ে একটু একটু চর পড়তে পড়তে নদীর এই অবস্থা।  নৌকায় ২/৩ মিনিটে নদীটি পার হতে স্কুল-কলেজের ছেলেমেয়েরা অনিচ্ছুক। বিভিন্ন পেশার মানুষ এই খেয়াঘাট ব্যবহার না করে বর্তমানে ৩ কিলোমিটার ঘুরে কাপাসিয়া সেতু দিয়ে চলাচল করছে। কাপাসিয়া বাজার থেকে সোজাপথ মাত্র ১ কিলোমিটার সাপাইশ্রী খেয়াঘাটে স্টিল ব্রিজ হলে তরগাঁও, কড়িহাতা, সনমানিয়া—এই তিন ইউনিয়নে যোগাযোগ সহজ হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. রেহান উদ্দিন

কাপাসিয়া, গাজীপুর