রামুতে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩৬
কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে এক কৃষকের নিহত হয়েছেন।
 
বুধবার সকালে রামুর রাজারকূল ইউনিয়নের সোনাইছড়ি শিরা পাহাড় নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পরেশ বড়ুয়া (৫২) রামুর রাজারকূলের রাংকূট বড়ুয়া পাড়ার মৃত দিনমোহন বড়ুয়ার ছেলে।
 
স্থানীয় ইউপি সদস্য শাহাব উদ্দিনের বরাত দিয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, সকালে ২ জন সঙ্গীসহ ক্ষেতে কাজ করতে যাচ্ছিল পরেশ। যাওয়ার পথে সোনাইছড়ি শিরা পাহাড় নামক এলাকায় ৩-৪ টি হাতি তাদের ওপর হামলা করে। হাতির আক্রমণে ২ সঙ্গী পালিয়ে রক্ষা পেলেও ঘটনাস্থলে পদপিষ্ট হয়ে কৃষক পরেশ মারা যান।