ড. নূরুদ্দিন জাহাঙ্গীরের নতুন দুই বই

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪৪

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হলো ড. নূরুদ্দিন জাহাঙ্গীরের নতুন দুটি বই। ‘মাটির প্রদীপ ছিল, সে কহিল’ উপন্যাসে লেখক একদিকে গ্রামীণ বাংলাদেশের আঁধারের স্বরূপ অন্যদিকে আঁধারের বিরুদ্ধে ব্যক্তি মানুষের উদ্যোগ সার্থকভাবে ফুটিয়ে তুলেছেন। উপন্যাসটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। প্রচ্ছদ করেছেন শিবু কুমার শীল। দাম রাখা হয়েছে ৩শ টাকা।

এছাড়া রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ নিয়ে বুদ্ধদেব বসুর আলোচনা সংবলিত একটি ত্রুটিমুক্ত, সুমুদ্রিত এবং সুখপাঠ্য সংকলন ‘গল্পগুচ্ছ’ সম্পাদনা করেছেন তিনি। রবীন্দ্রনাথের গদ্যসাহিত্য, বিশেষ করে গল্পগুচ্ছ নিয়ে এ পর্যন্ত যত আলোচনা হয়েছে বুদ্ধদেব বসু’র আলোচনা বিশেষভাবে উল্লেখযোগ্য।

বুদ্ধদেব বসু এক নতুন গদ্যশৈলী বিনির্মাণ করে তাঁর আলোচনায় রবীন্দ্রনাথের কথাসাহিত্যে দেশ কাল আর গদ্যশৈলী ছাড়াও ‘গল্পগুচ্ছ’-এ চিরন্তনের পটভূমি, ভাষা এবং রচনারীতি নিয়ে যে আলোচনা করেছেন সাহিত্যচিন্তা ও বিশ্লেষণের নীরিখে বাংলা গদ্যসাহিত্যে তা এক অতুলনীয় মননশীল সৃষ্টি হিসেবে দুর্লভ সম্পদ হিসেবে গণ্য করা হয়। গল্পগুচ্ছ’র বর্তমান সংস্করণে তাঁর সেই আলোচনা সন্নিবেশিত করায় এই সংকলণের সাহিত্যমূল্য যে বৃদ্ধি পেয়েছে সে কথা বলার অপেক্ষা রাখে না। বইটি প্রকাশ করেছে শিকড় প্রকাশনী। প্রচ্ছদ করেছেন নাসিম আহমেদ। দাম রাখা হয়েছে ৬শ টাকা।