সুজুকি নিয়ে এলো নতুন গেইম চেঞ্জার মোটরবাইক

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২১:২৫

সুজুকি মটরসের নতুন মোটর সাইকেল বাজারজাতকরণের ঘোষণা দিয়েছে র্যানকন মোটর বাইকস। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে নতুন পণ্য - সুজুকি হায়াতে ১১০, সুজুকি বার্গম্যান স্ট্রিট ১২৫ এবং সুজুকি জিএসএক্সআর ১৫০ নামের নতুন তিনটি সুজুকি মোটর বাইকের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যানকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী, র্যানকন মোটর বাইকসের ব্যবস্থাপনা পরিচালক শওন্ হাকিম, প্রধান  নির্বাহী কর্মকর্তা কাজী আশিক উর রহমান। - প্রেস বিজ্ঞপ্তি