ফটো ক্যাপশন

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২১:২৫

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সোনালী ব্যাংকের উদ্যোগে মঙ্গলবার আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এমপি। ব্যাংকের চেয়ারম্যান মো. আশরাফুল মকবুল, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড. শেখ মহ. রেজাউল ইসলাম, ব্যাংকের সিইও এন্ড এমডি মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সোনালী ব্যাংকের সভাপতি সঞ্জিত কুমার বনিক, সাধারণ সম্পাদক আলাউদ্দিন তুষার প্রমুখ উপস্থিত ছিলেন

০০০

ওয়ান ব্যাংক লিমিটেড এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. ফখরুল আলম এবং সোনালী লাইফের ব্যবস্থাপনা পরিচালক অজিত চন্দ্র আইচ চুক্তিপত্রে স্বাক্ষর করেন

০০০

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের নর্থ বেঙ্গল জোনের টাউন হল মিটিং সম্প্রতি নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এএমডি ও সিআরও মতিউল হাসান। ব্যাংকের এসভিপি ও নর্থ বেঙ্গল জোনের প্রধান এএসএম জাকির হোসেন সভাপতিত্ব করেন

০০

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সমপ্রতি আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে। অনুষ্ঠানে ডা. আফরিন সুলতানা, ডা. ফেরদৌসী ইসলাম লিপি, ডা. মাহজাবীন মোরশেদ নারীর স্বাস্থ্য ঝুঁকি  ও করণীয় সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা  করেন এবং ড. তাহমিনা আক্তার “ভালোর জন্য ভারসাম্য” বিষয়ে আলোচনা করেন। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদি খানমসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন