কুষ্টিয়ার মিরপুরে ১ হাজার ৮৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় আলী হোসেন (৪০) নামে একজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মালিহাদ ইউনিয়নের ঝুটিয়াডাঙ্গা ঈদগাহ ময়দানের সামনে থেকে পুলিশ এ ফেনসিডিল উদ্ধার করে। আটক আলী হোসেন ঝিনাইদহ জেলার সদর উপজেলা ডাকবাংলো মোড়ের মোহাম্মদ আলীর ছেলে এবং ওই ট্রাকের হেলপার।
মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ জানতে পারে- ফেনসিডিল বোঝাই একটি ট্রাক ওিই স্থানে বিকল হয়ে পড়ে আছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি তল্লাশি চালিয়ে ১ হাজার ৮৪০ বোতল ফেনসিডিলসহ হেলপারকে আটক করে।
