গৌরীপুর উপজেলার গাজীপুরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ময়মনসিংহগামী একটি ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলটিও ধুমড়ে-মুচড়ে যায়।
আহতরা হলেন তারাকান্দা উপজেলার বিসকা গ্রামের আরশেদ আলী মেম্বারের ছেলে শহিদুল ইসলাম সাকিব (৩৫) ও মো. আব্দুল গণির ছেলে হাবিবুল ইসলাম (২৮)। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এর মধ্যে সাকিবের অবস্থা আশঙ্কাজনক।
