সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই উপজেলার স্কুলছাত্রী হুমায়রা আক্তার মুন্নী খুনের মামলার একমাত্র আসামি ইয়াহিয়া সর্দারকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার সাড়ে ১২টার দিকে এ দণ্ডাদেশ ঘোষণা করেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মোঃ ওয়াহিদুজ্জামান শিকদার। দণ্ডপ্রাপ্ত ইয়াহিয়া সর্দার দিরাই উপজেলার সাকিতপুর গ্রামের জামাল মিয়ার পুত্র। আদালতসূত্রে জানা যায়, দিরাই পৌর শহরের মাদানী মহল্লায় প্রবাসী হিফজুর রহমানের কন্যা স্কুলছাত্রী হুমায়রা আক্তার মুন্নিকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয় বখাটে ইয়াহহিয়া সর্দার। এতে ক্ষুব্ধ হয়ে সে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর রাতে মুন্নিকে বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে বখাটে ইয়াহহিয়া।
এতে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে স্কুলছাত্রী মুন্নির। এ ঘটনার দু’দিন পর নিহতের মা রাহেলা বেগম বাদী হয়ে বখাটে ইয়াহহিয়াসহ দুজনকে আসামি করে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। ইয়াহহিয়া বর্তমানে কারাগারে আটক রয়েছে।
