চিলতমারীতে ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১২:০৯
বাগেরহাটের চিতলমারী উপজেলায় এক ঘের ব্যবসায়ীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সত্যরঞ্জন মল্লিক (৫৫) উপজেলার বাশবাড়িয়া গ্রামের মৃত অনন্ত মল্লিকের ছেলে। শুক্রবার পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। জানা গেছে, শুক্রবার ভোরে নিজ মাছের ঘেরে সত্যরঞ্জনের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় পাশের ঘেরের মালিক।
 
পুলিশ জানায়, সকাল সাড়ে ১০ টার দিকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলা ও পেটে ধারালো অস্ত্রের দাগ রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

 

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।