লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিষপানে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মো. ইউছুফ (২৫) উপজেলার উদমারা গ্রামের সরদার বাড়ির নুর মোহাম্মদ মাস্টারের ছেলে।
জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ওইদিন বিকালে ইউসুফ তার নিজ ঘরে বিষপান করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাপাতালে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে তিনি মারা যান।
রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ নিহত জানান, নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শুক্রবার সকালে নিহতের স্বজনরা রায়পুর থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে।
