ছাত্রবান্ধব শিক্ষকের কথা বললেন প্রধান বিচারপতি

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৩৯
প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, সর্বোচ্চ বিদ্যাপিঠ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো বিজ্ঞান গবেষণার প্রচেষ্টা অধিকতর বাড়াবে ও অব্যাহত রাখবে। ছাত্র শিক্ষকসহ সমাজের বিত্তবান ব্যক্তিবর্গকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
 
তিনি বলেন, ছাত্র বান্ধব শিক্ষক পদভারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভরে উঠবে এবং জাতির অগ্রগতিতে দৃশ্যমান কার্যকর ভূমিকা রাখবে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৮ম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র্র শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের সভাপতি ও চেয়ারম্যান প্রদীপ রায়।
 
প্রধান বিচারপতি বলেন, ভালো মানুষ হতে হলে সবাইকে দার্শনিক হতে হবে এমনটি নয়। তবে দর্শন-বিজ্ঞান জানা ভালো। কারণ দর্শনের জ্ঞান থাকলে মানুষ সহজাত প্রবৃত্তি থেকে আইন মানে।