কক্সবাজারের উখিয়ার সীমান্তের ঘুমধুম পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকারী ২০ রোহিঙ্গা নাগরিককে আটক করে ফেরত পাঠিয়েছে বিজিবির সদস্যরা। শুক্রবার তাদের ফেরত পাঠানো হয়।
বিজিবির সুবেদার জাকির হোসেন জানান, শুক্রবার সকালে সীমান্তের তুমব্রু পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ কালে ২০ জন রোহিঙ্গাকে আটক করে তাদেরকে খাদ্য ও মানবিক সেবা দিয়ে মিয়ানমারে ফেরৎ পাঠানো হয়েছে।
