রাজধানীর সবুজবাগে ট্রাকের ধাক্কায় এক নারী (৬০) নিহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সকাল সাড়ে ছয়টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই নারীকে হাসপাতালে নিয়ে যায় পথচারীরা।
পথচারী মো. জসীম বলেন, 'রাস্তা পার হওয়ার চেষ্টা করার সময় ট্রাকটি তাকে ধাক্কা দেয়।'
নিহত ওই নারীর লাশ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
