ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাটিংগা গ্রামের বিলে অজ্ঞাত (৩্৫) এক ব্যক্তির গলাকাটা লাশ পাওয়া গেছে। শনিবার বেলা ১১ টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়।
বিজয়নগর থানার ওসি মোস্তফা কামাল পাশা লাশ উদ্ধারের কথা স্বীকার করে জানান, গত রাতে তাকে হত্যা করে লাশ বিলে রেখে হত্যাকারীরা পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
