এসএসসি পরীক্ষার্থীদের আসন বিন্যাস পরিবর্তন করার দাবিতে ঢাকা কলেজের সামনে সায়েন্স ল্যাব স্কুলের সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। শনিবার দুপুর আড়াইটায় এ অবরোধ শুরু করে তারা। তাৎক্ষণিকভাবে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।