চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১০:০৩
চুয়াডাঙ্গায় পাওয়ার টিলারের চাপায় রান্নু বিশ্বাস (৩২) নামের এক খড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাওয়ার টিলারের চালক শরিফুল ইসলাম (৪৫)। শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের নবীনগরে এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহত রান্নু ঝিনাইদহের বিষয়খালী গ্রামের আতর আলীর ছেলে। আহত শরিফুল ইসলাম একই এলাকার আজিবর মণ্ডলের ছেলে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।