জয়পুরহাটে হেরোইনসহ যুবক আটক

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১০:২৭
জয়পুরহাটে মহন্ত পরিবহনে অভিযান চালিয়ে ৮০০ গ্রাম হেরোইনসহ মোস্তাকিন হোসেন (৩৬) নামের এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার সন্ধ্যায় মঙ্গলবাড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
র‌্যাব সূত্র জানায়, হেরোইন বহনের গোপন খবরে জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান আরাফাতের নেতৃত্বে মহন্ত পরিবহনে অভিযান চালায়। ধামইরহাট থেকে ছেড়ে মহন্ত পরিবহনটি জয়পুরহাট আসার পথে মঙ্গলবাড়ি বাজার এলাকায় অভিযান চালানো হয়।এ সময় ২৯ নম্বর সিটের যাত্রী মোস্তাকিন হোসেনকে ৮০০ গ্রাম হেরোইনসহ আটক করে র‌্যাব। জয়পুরহাট সদর উপজেলার চিরলা গ্রামের মনির উদ্দিনের ছেলে মোস্তাকিন হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত- এমন খবরে অনুসন্ধান চালায় র‌্যাব। 
 
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব সূত্র জানায়।