স্মৃতিশক্তির সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের মধ্যে যারা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা নিয়েছেন তারা স্ট্রোকের বড় ঝুঁকিতে রয়েছেন। নেদারল্যান্ড ভিত্তিক একটি গবেষণার ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। খবর বিবিসি’র।
স্ট্রোক ম্যাগাজিনে প্রকাশিত গবেষণায় বলা হয়, বিশ্ববিদ্যালয় থেকে জ্ঞান আহরণকারীরা তুলনামূলকভাবে নিম্ন স্তরের শিক্ষিতদের চেয়েও ৩৯ ভাগ বেশি স্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন।
ধীরে ধীরে ক্ষয়ে যাওয়া হ্রাসকৃত চেতনার বিপক্ষে শুরুতেই তাদের প্রতিরোধ ব্যবস্থা না থাকার কারণে এমনটা হয়েছে।
গবেষণায় রোটেরডামে নয় হাজার লোককে (৫৫ বা তারও উপরের বয়সী সুস্থ ব্যক্তি) পর্যবেক্ষণ করা হয়। স্মৃতির কোনো সমস্যা (issues) নিয়ে করা প্রশ্নের উত্তর তাদের কাছ থেকে চাওয়া হয়।
দেখা গেছে, ২০১২ সালে চালিত এ গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে এক হাজার একশো ৩৪টি স্ট্রোকের ঘটনা ঘটে।
এরাসমাছ ইউনিভার্সিটি গবেষণার ফলাফল বিশ্লেষণের পর যারা আগে স্মৃতিগত ভ্রান্তির ব্যাপারে অভিযোগ করেছেন তারা স্ট্রোকের বাড়ন্ত ঝুঁকিতে রয়েছেন বলে খুঁজে পান।গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে উচ্চ স্তরের পড়াশোনা করা ব্যক্তিরা বেশি স্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন। গবেষণায় যাদেরকে (higher vocational education or university training) স্তরের হিসেবে শনাক্ত করা হয়েছে।
