বিষ দিয়ে ৩০০ হাঁস মারার অভিযোগ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩৫
গাইবান্ধা সদর উপজেলার কিশামত মালিবাড়ি ছয়ানি গ্রামের মিজানুর রহমান নামে এক  খামারির  ৩০০ হাঁস  বিষ দিয়ে মারা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
 
খামারি মিজানুর রহমান জানান, তার খামারে প্রায় ৫০০ হাঁস ছিল। বাড়ির কাছে মানস নদীর ধারে নিজের জায়গায় তিনি এই খামার স্থাপন করেন। পাশের ঘাগোয়া ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের আব্দুল হাইয়ের সঙ্গে মিলে তিনি হাঁসের খামার করেছিলেন। সম্প্রতি তিনি আব্দুল হাইয়ের সঙ্গে ব্যবসার সম্পর্ক ছিন্ন করেন।
 
মিজানুর রহমান করেন, তার ব্যবসা ক্ষতিগ্রস্ত করতে ধানের মধ্যে কীটনাশক মিশিয়ে নদী পাড়ে এবং নদী সংলগ্ন জমিতে তা ছিটিয়ে দেয়া হয়। ওই বিষাক্ত ধান খেয়ে হাঁসগুলো মারা গেছে।
 
আব্দুল হাই এ বিষয়ে তার সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে বলেন, শত্রুতাবশত আমার নামে এই অভিযোগ করা হচ্ছে।
 
গাইবান্ধা সদর থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।