বইমেলায় চন্দন আনোয়ারের প্রবন্ধগ্রন্থ ‘হাসান আজিজুল হকের কথা সাহিত্য; বিষয়বিন্যাস ও নির্মাণকৌশল’

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১১
 
অমর একুশে গ্রন্থমেলায় বাংলা একাডেমি থেকে বের হয়েছে চন্দন আনোয়ারের প্রবন্ধগ্রন্থ ‌‘হাসান আজিজুল হকের কথা সাহিত্য; বিষয়বিন্যাস ও নির্মাণকৌশল’। বইটি বাংলা একাডেমির স্টলে পাওয়া যাচ্ছে।
 
বইটি সম্পর্কে লেখক চন্দন আনোয়ার বলেন, ‘বাংলাদেশের কথা সাহিত্যের কিংবদন্তী লেখক হাসান আজিজুল হকের গল্প-উপন্যাসের ওপর সামগ্রিক গবেষণাধর্মী গ্রন্থ এটিই প্রথম। গ্রন্থটিতে হাসান আজিজুল হকের কথা সাহিত্যের বিষয়; দেশভাগ, মন্বন্তর, সাম্প্রদায়িক দাঙ্গা, পাকিস্তানি শাসন-শোষণ, বাঙালির স্বাধীকার আন্দোলন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধাত্তর চার দশকের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, প্রেম, শ্রেণি বৈষম্য ইত্যাদি বিস্তৃত আলোচিত হয়েছে। এছাড়াও বাংলা ছোট গল্পের নির্মাণ কৌশলে হাসান আজিজুল হক যে স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যগুলো ধারণ করেন সেগুলো বিস্তারিত আলোচিত হয়েছে।’
 
৩৬৮ পৃষ্ঠার বইটির মূল্য ৪৫০ টাকা।