ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর থেকে নুরুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেলে কবিরপুর বাজার থেকে তাকে আটক করা হয়। ‘রাজাকার’এর তালিকায় তার নাম আছে এবং তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে। তার বাবার নাম ইসাহাক মোল্লা।
শৈলকুপা থানার ওসি তোজাম্মেল হক জানান, নুরুল ইসলাম ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর সদস্য ছিলেন। রাজাকারের তালিকায় তার নাম আছে। থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সুপার মো. আলতাফ হোসেন জানান, তার বর্তমান কর্মকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে।
