কাঠালিয়ায় স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২২:১৬

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

কাঠালিয়া উপজেলার পশ্চিম চেঁচরী গ্রামে স্বামীর দায়ের কোপে স্ত্রী পারভীন বেগম (৪৫) নিহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুরে উপজেলার পশ্চিম চেঁচরী গ্রামের মো. মজিদ জমাদ্দারের পুত্র মো. শহিদ জমাদ্দার দ্বিতীয় বিবাহ করায় পারিবারিক কলহের জেরে তার প্রখম স্ত্রী পারভীন বেগমকে দা দিয়ে কুপিয়ে জখম করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় স্থানীয় লোকজন পার্শ্ববর্তী ভাণ্ডারিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পারভীনকে মৃত ঘোষণা করেন। নিহত পারভীন বেগমের ভাই উপজেলার আমুয়া গ্রামের মো. মনির মোল্লা জানান, তার বোনকে দা দিয়ে কুপিয়ে স্বামী শহিদ হত্যা করেছে। এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে। কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক জানান, পারভীন হত্যার দায়ে স্বামী শহিদকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। লাশ ভাণ্ডারিয়া থানা থেকে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।