মধুপুরে বাসের ধাক্কায় মা ও ছেলে নিহত

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৫১
টাঙ্গাইলের মধুপুরে বাসের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন- বেদেনা বেগম (৪৮) ও তার ছেলে ফরহাদ (৩০)। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
 
মঙ্গলবার সকাল ৯টার দিকে মহাসড়কের গাঙ্গাইলে একটি ভ্যানকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
 
মধুপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক এস কে তুহিন জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাঙ্গাইলে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ফরহাদ (৩০) ও ভ্যানে থাকা তার মা ঘটনাস্থলেই মারা যান।
 
মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।