চার মডেলের ডেল ল্যাপটপে ২ বছরের বিক্রয়োত্তর সেবা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:৫১
বিক্রয়যোগ্য নতুন ল্যাপটপে সেবা দ্বিগুণ করেছে ডেল বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় নিজস্ব বিপণন কেন্দ্রগুলো থেকে আরও চারটি মডেলে দুই বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে কম্পিউটার সোর্স।
 
দেশে ডেলের নিজস্ব বিক্রয়কেন্দ্রগুলোতে এই বিক্রয়োত্তর সেবা দেবে প্রযুক্তিপণ্য সেবাদাতা এই প্রতিষ্ঠান।
 
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কম্পিউটার সোর্স জানিয়েছে, ব্যবহারকারীদের কাজের ধরণ ও অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে উচ্চমানের গ্রাফিক্স, বিদ্যুৎ সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী ব্যাকআপ সুবিধার মূল্যসাশ্রায়ী নতুন চারটি মডেলে দুই বছরের বিক্রয়োত্তর সেবা যুক্ত করা হয়েছে।
 
এর আগে প্রতিষ্ঠানটি ইন্সপায়রন ১৫ (৩৫৪২) মডেলে দুই বছর বিক্রয়োত্তর সেবা দেয়ার ঘোষণা দেয়।