স্মৃতির প্রখরতা-চিন্তার গতিশীলতা বাড়াবে যে খাবার

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১২:২৩
ডিম স্মৃতিশক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকালের নাস্তায় ডিম খাওয়া স্বাস্থ্যসম্মত ও শরীরের পক্ষে নানা উপকার বয়ে আনে। ডিমে রয়েছে (Choline) কোলিন। যেটি মস্তিষ্ককে শাণিত করে। প্রসঙ্গত, কোলিন ভিটামিন ‘বি’ জাতীয় একটি রাসায়নিক এবং অনেক সময় ভিটামিন ‘বি’ কমপ্লেক্স এর অন্তর্ভুক্ত হিসেবেই দেখানো হয়। তবে ‘বি’ ভিটামিন দিয়ে কোলিনের অভাব পূরণ করা যায় না।IMG0
 
সিমের বিচি, সামুদ্রিক মাছ, যকৃৎ, ফুলকপি, তিসির বীজ, দুধ ও দুগ্ধজাত খাবারেও কোলিন রয়েছে। মেমোরি পিল কোলিন মস্তিষ্কসহ স্নায়ুতন্ত্রের গঠন, উহার কার্যক্রম পরিচালনা, স্মৃতিশক্তির বিকাশ লাভ ও সতেজ রাখার জন্য অতি প্রয়োজনীয় একটি উপাদান। পর্যাপ্ত কোলিনের উপস্থিতিতে চিন্তাশক্তি দ্রুত ও গতিশীল হয়।
 
কোলিনে ভরপুর শিশুরা খুব সহজে পড়াশোনা মনে রাখতে পারে এবং বৃদ্ধ বয়সেও এদের মস্তিষ্কের কার্যক্রম অনেকটা অপরিবর্তনীয় থাকে। তাদের স্মৃতিশক্তিও ততটা ফিকে হয়ে যায় না। গর্ভবতী মায়েদের ডিম ও দুধসহ অন্যান্য খাবারের মাধ্যমে প্রচুর কোলিন গ্রহণ করা উচিত। তাতে গর্ভস্থ শিশুদের মস্তিষ্কের গঠন সুন্দর ও নিখুঁত হয়, স্মৃতিশক্তি প্রখর হয়। মায়ের দুধেও যথেষ্ট পরিমাণ কোলিন থাকে।