বিসিক কর্তৃক বাস্তবায়নাধীন ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) দেশের শিক্ষিত নারীদের জন্য ৩১ মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত ‘নারীদের জন্য ব্যবসায় ব্যবস্থাপনা’ নামে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। স্কিটি ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত ৫০ হাজারের অধিক সম্ভাবনাময় উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে। দেশের শিক্ষিত যুবতীদের যারা নিজেই শিল্প প্রতিষ্ঠান বা কোনো না কোনো ব্যবসা গড়ে তুলতে চান কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে তা করতে হবে, তাদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত মডিউল অনুযায়ী এ কোর্সটি প্রণয়ন করা হয়েছে। উল্লেখ্য, কোর্স সমাপ্তির পর উপযুক্ত উদ্যোক্তাগণের বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ঋণ প্রাপ্তিতে স্কিটির সনদপত্র বিশেষ সহায়ক ভূমিকা রাখবে। প্রশিক্ষণের কোর্স ফি এক হাজার টাকা। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি। আসন সংখ্যা সীমিত। আগ্রহীদের ৩১ মার্চ সকাল ৯.৩০ মিনিট এর মধ্যে আবেদনসহ রেজিস্ট্রেশন করতে হবে।
