বি আর বি হসপিটালের ‘কিডনি সচেতনতা ও সেবাসপ্তাহ পালন’

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২২:২৮

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে “কিডনি সচেতনতা ও সেবা সপ্তাহ ২০১৯” উদ্বোধন ও কিডনি সুস্থ রাখার বিষয়ে আলোচনা এবং সচেতনতার গুরুত্ব দেশবাসীর কাছে তুলে ধরার জন্য এক মতবিনিময় সভার আয়োজন করে বি আর বি হসপিটালস লিমিটেড। এতে নিজস্ব কম্পাউন্ডে সপ্তাহব্যাপী কিডনি রোগ পরীক্ষা নামমাত্র মূল্যে করানো হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বি আর বি হসপিটালস লিমিটেড -এর প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর ডা. এ কে এম মাহাবুবুল হক (অব.), প্রফেসর ডা. এম এ সামাদ ও প্রফেসর ডা. এম এ রহমান । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কণ্ঠশিল্পী সুবীর নন্দীসহ প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি