মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি কারাগারে বন্দীদের বিক্ষোভ ও অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন নিহত হয়েছে। কেউ নির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করলেও স্থানীয় টেলিভিশন জানায় নিহতের সংখ্যা ৩০। অন্যদিকে মিলেনো টিভির দাবি ৫০ জন নিহত হয়েছে।
বিক্ষোভের সময় পালিয়ে যেতেও সক্ষম হয় অনেক বন্দী। কারাগারের বাইরে থেকেও আগুনের ধোয়া দেখা যাচ্ছিল। কারাগারের বাইরে ভিড় করেছেন বন্দীদের আত্মীয়রা।
মিলেনো টিভি জানায়, নিহতদের মধ্যে বন্দী ও কারারক্ষী উভয়ই ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা কারাগারে বিস্ফোরণ ও চিৎকারের আওয়াজ শুনতে পায়।
তবে বিক্ষোভের কারণ এখনও স্পষ্ট নয়। তবে মেক্সিকোর কারাগারে প্রায়ই এমন বিক্ষোভ হয়ে থাকে। এর আগে ২০১২ সালে মনটেরির আপোদোকা কারাগারে একটি বিক্ষোভে ৪৪ কারাবন্দি নিহত হয়েছিলেন। বিবিসি
