রাজধানীর গুলশানে লেগুনার ধাক্কায় আরিফ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আরিফের বাবার নাম চান গাজী। বরগুনা সদরে তাদের বাড়ি। তিনি মধ্য বাড্ডা কৃষি ব্যাংক রোডে একটি বাসায় ভাড়া থাকতেন ও টাইলস মিস্ত্রীর কাজ করতেন।
জানা যায়, রাত সাড়ে ১০টায় কাজ শেষে বাসায় ফেরার সময় গুলশান-১-এ আরিফের বাইকেলকে একটি লেগুনা ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হলে রাত ১২টায় দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
