কুয়াকাটায় শাওন (১৪) নামের এক স্কুল ছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার মিশ্রিপাড়ার ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শাওন নয়ামিশ্রী পাড়ায় তাদের বাড়ি থেকে স্কুলের দিকে যাচ্ছিল। স্কুলের কাছাকাছি পৌঁছলে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শাওনের পরিবার।
কুয়াকাটার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কর্মরত ডা. কামরুজ্জামান বলেন, ‘শাওনের মাথায় আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
