বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:৪৭
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মাইন উদ্দিন (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত মাইন উদ্দিন ওই গ্রামের বাসিন্দা।
 
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, সন্ধ্যায় মাইন উদ্দিন তার বাড়ি সংলগ্ন জমিতে সেচপাম্প মেরামত করছিলেন। এ সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।