শেরপুর সদরের জঙ্গলদী এলাকার কৃষক আশরাফ আলী হত্যা মামলায় আসামি মামুন মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আরও তিনজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মামুন মিয়া জঙ্গলদী এলাকার সৈয়দ আলীর ছেলে।
সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মোছলেহ উদ্দিন এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার জঙ্গলদী মায়ারবাড়ী গ্রামের আশরাফ আলীর সঙ্গে সাজাপ্রাপ্ত মামুন মিয়ার বাবা সৈয়দ আলীর পারিবারিক কলহ ছিলো। এর জের ধরে ২০১৬ সালের ১০ জুলাই সৈয়দ আলী দলবল নিয়ে আশরাফ আলীর বাড়িতে হাজির হলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মামুন মিয়ার হাতে থাকা বল্লম (দেশীয় ধারালো অস্ত্র) দিয়ে আশরাফের বুকে আঘাত দিলে তিনি গুরুতর আহত হন। দুইদিন পর চিকিত্সাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত আশরাফের মৃত্যু ঘটে।
এ ঘটনায় নিহতের স্ত্রী কাঞ্চন খাতুন বাদী হয়ে ২৪ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
