ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ চলছে। শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর সোয়া ২টা) অন্তত অর্ধশতাধিক গ্রামবাসী আহত হবার খবর পাওয়া গেছে। তাদের উদ্ধার করে উপজেলা সদরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান গেছে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, কী কারণে সংঘর্ষের সূত্রপাত তা এখনও জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করছে।
