মালির উত্তরাঞ্চলে জাতিসংঘের শরনার্থী শিবিরে মর্টার হামলায় অন্তত দুই শান্তিরক্ষী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৩০ জন।
শুক্রবার সকালের এই হামলায় এখনো কেউ দায়ভার স্বীকার করেনি। কয়েকবছর ধরেই এই অঞ্চলটিতে হামলা চালিয়ে আসছে আল-কায়েদা জঙ্গিরা।
মালিতে জাতিসংঘ মিশনের মুখপাত্র অলিভিয়ার সালগেো বলেন, শুক্রবার সকালে আটটি মর্টার হামলা চালানো হয়। এখনই হতাহতের সংখ্যা নিশ্চিতভাবে বলা যাচ্ছেনা।
