শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ থাকলেও শনিবার বেলা সাড়ে ১০টার দিকে তা পুনরায় স্বাভাবিক হয়েছে।
এপিবিএন’র এএসপি নুরে আলম ছিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, 'ফ্লাইটগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও ঘন কুয়াশার কারণে তা সম্ভব হয়নি। রিজেন্ট এয়ারওয়েজের কুয়ালালামপুর থেকে আসা একটি ফ্লাইট রাত ১২টা ৬ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। এরপর রাত ১২টা ১১ মিনিটে কাঠমান্ডু থেকে এবং ১২টা ২৯ মিনিটে কুয়ালালামপুর থেকে আসা মালিন্দ এয়ারের দুটি ফ্লাইট নামে।'
তবে বেলা সাড়ে দশটা থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।
