পুলিশের পরিদর্শক (এসআই) পদে নিয়োগ পরীক্ষার লিখিত ফল প্রকাশিত হয়েছে।
লিখিত পরীক্ষায় মোট পাস করেছেন ৪ হাজার ১৮৪ জন। শনিবার পুলিশ সদর দফতারের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান এ তথ্য দেন।
তিনি জানান, গত বছরের আগস্টে বিভাগীয় শহরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় মোট ২৫ হাজার ৪৭৭ জন অংশগ্রহণ করেন।এর মধ্যে পাস করেছেন ৪ হাজার ১৮৪ জন।
