গাজীপুরের কালীগঞ্জে জুয়া খেলা ঠেকাতে লাঠি হাতে তুলে নিয়েছে স্থানীয় যুব সমাজ। মঙ্গলবার রাতে উপজেলার তুমলিয়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ডে ও টিওরী গ্রামে এমনই চিত্র চোখে পড়ে। স্থানীয় যুব সমাজের অভিযোগ- দীর্ঘদিন মৌখিকভাবে বলার পরেও জুয়াড়ুরা জুয়া খেলা বন্ধ করেনি। সমাজের এই অনাচার বন্ধ করতে তারা হাতে লাঠি তুলে নিয়েছেন। তারা চান গ্রামে সুস্থ পরিবেশ বিরাজ করুক। টিওরী গ্রামের বাসিন্দা রিয়াজুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবত্ ওই গ্রামের বিপথগামী একটি চক্র কোনো কাজ কর্ম না করে রাত-দিন জুয়া খেলায় মত্ত থাকে। এতে সমাজে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। আবার এলাকার বিভিন্ন বাড়িতে চুরির ঘটনাও ঘটছে।
