নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করতে করণীয়

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১১:১৬
নিঃশ্বাসের দুর্গন্ধ মানুষকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। সচেতন থাকলেই কিছু সহজ নিয়ম মেনে এই পরিস্থিতি এড়ানো সম্ভব। এ জন্য কয়েকটি কার্যকর নিয়ম মেনে চলতে হবে। যেমন
 
নিয়মিত দাঁত ব্রাশ করুণ
নিঃশ্বাসের দুর্গন্ধ কমানোর জন্য সবার আগে প্রয়োজন নিয়মিত সঠিক ভাবে দাঁত ব্রাশ করা। এর জন্য প্রতিদিন দুইবার সকালে এবং রাতে দাঁত ব্রাশ করতে হবে। তবে শুধু দাঁত ব্রাশ করলেই হবে না। নিয়ম মেনে দাঁত ব্রাশ করলে মুখে ময়লা জমে থাকবে না ও নিঃশ্বাসের দুর্গন্ধও দূর হবে।
 
ফ্লস ব্যবহার করুন
নিঃশ্বাসে দুর্গন্ধের জন্য প্রধান একটি কারণ হল প্লাক – এক ধরনের আবরণ যা দাঁতের উপর লেগে থাকে এবং এর উপর ব্যাকটেরিয়া জমে থাকে। যদি আপনার নিঃশ্বাস এর দুর্গন্ধ নিয়ে খুব বেশি চিন্তিত হন তাহলে নিয়মিত দাঁত মাজুন এবং ফ্লস ব্যবহার করুন।
 
দুর্গন্ধযুক্ত খাদ্য পরিহার করুন
পেঁয়াজ এবং রসুন খাওয়ার ফলে মুখে দুর্গন্ধ তৈরি হয়। বিশেষজ্ঞ দের মতে পেঁয়াজ অথবা রসুন খাওয়ার পরে শুধু দাঁত মাজলেই দুর্গন্ধ্ দূর হয়ে যায়না। কারণ এগুলোর কিছু উপাদান রক্তের সঙ্গে মিশে আমাদের ফুসফুস পর্যন্ত চলে আসে । যে যায় ফলে নিঃশ্বাসের  সঙ্গে দুর্গন্ধ্ বের হয়ে আসে।
 
নাকের যত্ন নিন
নাক এবং সাইনাসের বিভিন্ন ইনফেকশন বা ব্যাকটেরিয়ার উপস্থিতির কারণেও মুখে দুর্গন্ধ হতে পারে। নাক পরিষ্কার রাখলে এই সমস্যা কমে যাবে।
 
পাকস্থলীর যত্ন নিন
ওপরে বর্ণিত কোনও উপায়েই যদি আপনার নিঃশ্বাসের দুর্গন্ধ না কমে তবে বুঝতে হবে আপনার পাকস্থলিতে কোনও সমস্যা আছে। এসিড রিফ্লাক্সের কারণে অনেক সময় খাদ্যবস্তু এবং পাকস্থলীর অতিরিক্ত এসিড আমাদের গলার কাছে চলে আসে এবং এ থেকে নিঃশ্বাসে গন্ধ হয়।
 
নিয়মিত ডেন্টিস্ট দেখান
বেশিদিন ধরে মুখে দুর্গন্ধ রয়েছে এবং কিছুতেই তা দূর করতে পারছেন না, এমন পরিস্থিতিতে অবশ্যই ডেন্টিস্ট দেখাতে হবে। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো মুখের ভেতরে স্থায়ী প্লাক তৈরি করে যে কারণে বাজে গন্ধ তৈরি হতে পারে তাই ডেন্টিস্টের সহায়তা নিয়ে এগুলো থেকে মুক্ত হতে পারেন।