অর্থ্রাইটিস বা বাতের ব্যথার সঙ্গে সবাই কমবেশি পরিচিত। একটু বয়স হলেই অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন। এই রোগ হলে কর্মক্ষমতা হ্রাস পায়। কয়েকটি সহজ টিপস অনুসরণ করেই বাতের ব্যথা থেকে মুক্ত থাকা যায়। এ ব্যথা থেকে মুক্ত থাকতে চিকিৎসকের ১০টি পরামর্শ।
১. মেরুদণ্ড ও ঘাড় নিচু করে কোনো কাজ করবেন না।
২. বিছানায় শোয়া ও উঠার সময় যেকোনো একদিকে কাত হয়ে হাতের উপর ভর দিয়ে শোতে ও উঠতে হবে।
৩. ব্যথার জায়গায় নির্দিষ্ট সময় ধরে গরম বা ঠাণ্ডা ভাপ দিতে হবে। সময়টা ১০ থেকে ১৫ মিনিট হলে ভালো হয়।
৪. অনেক্ষণ এক জায়গায় বসে বা দাঁড়িয়ে থাকা যাবে না। প্রয়োজনে এক ঘণ্টা পর পর অবস্থান বদলাতে হবে।
৫. নিচু জিনিস যেমন- পিড়া, মোড়া বা ফ্লোরে না বসে চেয়ারে বসতে হবে। বসার সময় পিঠ ঠেস না দিয়ে মেরুদণ্ড সোজা করে বসতে হবে।
৬. নরম ফোম ও জাজিমে শোয়ার অভ্যাস ত্যাগ করতে হবে। এর বদলে উঁচু, শক্ত ও সমান বিছানায় শোতে হবে।
৭. মাথায় বা হাতে ভারী ওজন বা বোঝা বহন এড়িয়ে চলতে হবে। দাঁড়িয়ে বা চেয়ারে বসে রান্না করা যাবে না।
৮. চিকিৎসকের নির্দেশ মতো নিয়মিত ব্যায়াম করতে হবে। তবে ব্যথা বেড়ে গেলে ব্যায়াম বন্ধ রাখতে হবে।
৯. শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। পেট ভরে খাওয়া যাবে না। অল্প অল্প করে বার বার খেতে হবে। প্রতিবার খাবারের আগে কিছুটা পানি পান করতে হবে।
১০. হাই হিল যুক্ত জুতা ব্যবহার করা যাবে না। নরম জুতা ব্যবহার করতে হবে। ব্যথা তীব্র হলে উঁচু কমোডে বসে টয়লেট করতে হবে। ব্যথা বেশি অনুভূত হলে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
