আফগানিস্তানে ২০১৫ সালে হতাহত ১১ হাজার বেসামরিক

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৬
২০১৫ সালে আফগানিস্তানে ১১ হাজার বেসামরিক লোক হতাহতের শিকার হয়েছে  বলে জানিয়েছে জাতিসংঘ। রবিবার সংস্থাটির প্রকাশিত নতুন প্রতিবেদনে একথা উঠে আসে।
 
হতাহতের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। জাতিসঘের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানে চলমান সহিংসতায় ২০১৫ সালে ১১ হাজার ২ জন বেসামরিক লোক হতাহত হয়েছে, যা একটি রেকর্ড। ২০১৪ সালের চেয়ে দেশটিতে হতাহতের এই সংখ্যা ৪ শতাংশ বেশি।
 
প্রতিবেদনটিতে বলা হয়, ২০১৫ সালে দেশেটিতে ৩ হাজার ৫৪৫ জন প্রাণ হারিয়েছে। প্রতি ৪ জন হতাহতের মধ্যে একজন শিশু এবং প্রতি ১০ জন হতাহতের মধ্যে একজন নারী ।
 
জাতিসংঘের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি নিকোলাস হেসম এই সংখ্যাকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে আখ্যায়িত করেছেন। এএফপি