সিরিয়ায় কুর্দি বাহিনীর ওপর তুরস্কের গোলাবর্ষণ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৯
সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি যোদ্ধাদের ওপর ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করেছে তুরস্ক। কুর্দি বাহিনীকে ওই এলাকা থেকে পিছু হটতে বলেছেন তুর্কি প্রধানমন্ত্রী আহমদ দাভুতোগলু।
 
তবে তুরস্ককে কুর্দিদের ওপর গোলাবর্ষণ বন্ধ করে ইসলামিক স্টেটের (আইএস) দিকে মনোযোগ দেয়ার আহ্বান জানিয়েছে মিত্র যুক্তরাষ্ট্র। সিরিয়ায় সৌদি আরবের সঙ্গে যৌথভাবে স্থল সেনা পাঠানোর কথা জানানোর মধ্যেই এই যুক্তরাষ্ট্রের তরফ থেকে একথা বলা হল।
 
বৃহস্পতিবার এক সপ্তাহের মধ্যে সিরিয়াকেন্দ্রিক উত্তেজনা হ্রাস করতে যৌথ চেষ্টা চালানোর ঘোষণা দিয়েছে বিশ্বশক্তিগুলো।
 
রুশ বিমান হামলার সহায়তায় সিরিয়ার সরকার অনুগত বাহিনী বিদ্রোহীদের কোণঠাসা করে দেয়ার পর কথিত আইএসের বিরুদ্ধে যুদ্ধ করতে সেনা পাঠানোর ঘোষণা দেয় সৌদি আরব ও তুরস্ক। তবে দেশ দুটির এমন পদক্ষেপ নেয়ার বিষয়ে আগাম হুঁশিয়ারি দিয়ে রেখেছে রাশিয়া ও সিরিয়া সরকার। সূত্র: বিবিসি