সিএনএন এর বিরুদ্ধে ছাত্রের মানহানির মামলা

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ০১:০৭

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের এক ছাত্র প্রভাবশালী মিডিয়া ক্যাবল নিউজ নেটওয়ার্কের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। মামলায় ওই ছাত্র ২৭ কোটি মার্কিন ডলারের ক্ষতিপূরণ দাবি করেছেন। রাজ্যের ফেডারেল আদালতে দায়ের করা মামলায় কভিংটন ক্যাথলিক হাইস্কুলের ছাত্র নিকোলাস স্যান্ডম্যান অভিযোগ করেছেন, গত জানুয়ারিতে ওয়াশিংটনের লিংকন মেমোরিয়ালে গর্ভপাতবিরোধী এক আন্দোলনে অংশ নিতে গিয়েছিলেন। ওই সময় নেটিভ আমেরিকান কর্মী নাথান ফিলিপসের মুখোমুখি ছিলেন তারা কয়েকজন। নাথান গান গাচ্ছিলেন এবং ড্রাম বাজাচ্ছিলেন। আর স্যান্ডম্যানও তার কয়েক সহপাঠীকে হাঁসিমুখে নাথানের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। কিন্তু সিএনএন’র বিভিন্ন মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত ভিডিও এবং ছবিতে ‘আদিবাসীদের ঘৃণাকারী নিষ্ঠুর জনতা দল’র প্রতিনিধি হিসেবে উল্লেখ করা হয়। এর মাধ্যমে তার সম্মানহানি করা হয়েছে বলে স্যান্ডম্যান দাবি করেছেন। -রয়টার্স